প্রথমবারের মতো টিভি নাটকে অমিতাভ
৭১ বছর বয়েসে নতুন এক যুদ্ধে নামছেন অমিতাভ বচ্চন। ছোটপর্দায় ফিকশনাল সিরিয়ালে অভিষেক হতে চলেছে বিগ বি-র। আগামী ১৪ জুলাই থেকে সনি টেলিভিশন চ্যানেলে শুরু হতে চলেছে অমিতাভ অভিনীত প্রথম ফিকশনাল সিরিয়াল `যুদ্ধ`।
বিগ বি-র প্রযোজনা সংস্থা স্বরস্বতী ক্রিয়েশন ও এন্ডেমেলের যৌথ প্রযোজনায় এই সিরিয়াল সম্প্রচারিত হবে সপ্তাহে চারবার—সোম থেকে বৃহস্পতিবার। এই সিরিয়ালটি পরিচালনা করবেন ঋভু দাসগুপ্ত। এ ছাড়াও এই সিরিয়ালে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন সুজিত সরকার। এই সিরিয়ালের গল্প যুধিষ্ঠির সরকার নামের এক রিয়েল এস্টেটে শিল্পপতির জীবনকে কেন্দ্র করে। যিনি স্নায়ুবিক ব্যাধিকে জয় করে একের পর এক সাফল্য পেয়েছেন। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন।
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন