বিবাহিত জীবনে সুখী নন রাধিকা
মিডিয়াতে সময়টা বেশ ভালই যাচ্ছে রাধিকা আপ্তের। ‘প্যাডম্যান’-এ অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছেন রাধিকা। হাতে আছে শ্রীরাম রাঘবনের ‘দ্য পিয়ানো প্লেয়ার’, সাইফ আলি খানের ‘বাজার’, বিক্রমাদিত্যের ‘ভাবেশ জোশী’সহ বেশ কিছু ছবি। জানা গেল তবুও নাকি ভালো নেই এই অভিনেত্রী। স্বামীকে সব সময় কাছে না পাওয়ায় নাকি তার ভালো না থাকার প্রধান কারণ। ভারতের একটি পত্রিকা এমনই প্রকাশ করেছেন।
অনেকেই হয়তো জানেন না বিবাহিত রাধিকা আপ্তে। তার স্বামী ব্রিটিশ মিউজিশিয়ান বেনেডিক্ট টেলর। রাধিকা জানান, ‘স্বামী থাকেন ইংল্যান্ডে আর তিনি কাজের খাতিরে ভারতে। এই দূরত্বের জন্য সম্পর্কটা সত্যিই কঠিন হয়ে উঠেছে।
রাধিকা আরও জানান, প্রায় প্রতি মাসেই ইংল্যান্ডে যান তিনি। সুযোগ করে স্বামী বেনেডিক্টও আসেন। আর এর জন্য প্রচুর টাকা খরচ হয়। শুটিংয়ের ফাঁকে যদি আচমকা সপ্তাহ খানেকের ছুটি পান। ইকোনমি ক্লাসে হলেও ছুটে যান বেনেডিক্টের কাছে। কিন্তু তাড়াতাড়ির কারণে টিকিট প্রচুর দাম দিয়েই কিনতে হয় রাধিকাকে। তাছাড়া দু’টি দেশে বাড়িও রয়েছে। সেগুলোও তো মেনটেইন করতে হয়। এতকিছুর মধ্যেও দু’জনের ভালবাসা অক্ষুন্ন রয়েছে বলেই এতটা পরিশ্রম সহ্য করতে পারছেন নায়িকা।
এমএবি/এলএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা