ঈদে আসছে আরফিন রুমির আদর
আসন্ন ঈদে আদর নামে নতুন একটি মিক্সড অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আরফিন রুমি। ২০ রোজার মধ্যে লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে। এতে গান থাকছে ১৫টি।
জানা গেছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, লুত্ফর হাসান, অরিন, লিজা, নওমী, শশী, আপন, সাবরিনা, অরন্য, শান্ত, নাদিম, মামুন, মাহিদুল, শাহরিয়ার বাঁধন, দীপন, কামরুল ও রাজু। সব গানের সুর ও সংগীত করেছেন আরফিন রুমি নিজেই। কথা লিখেছেন জাহিদ আকবর, জনি হক, লুত্ফর হাসান ও আরফিন রুমি।
আরফিন রুমি বলেন, অনেক যত্ন নিয়ে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। সংগীতায়োজনে আমার সঙ্গে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন রিদম পোগ্রাম করেছেন। আমাদের এই যৌথ প্রয়াসের নাম এআরসি (আরফিন রুমি-চক্রবর্তী)। সংগীতায়োজনের ক্ষেত্রে সাধারণ শ্রোতাদের কথা মাথায় রেখেছি।
রুমি আরও বলেন, প্রতিষ্ঠিত ও পরিচিত শিল্পীদের পাশাপাশি এ অ্যালবামে কয়েকজন নবীন শিল্পীকেও সুযোগ দিয়েছি। আশা করি গানগুলো সবাই পছন্দ করবেন।
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন