অক্টোবরে মুক্তি পাবে সিয়াম-পূজার দহন
‘পোড়ামন ২’ খ্যাত জুটি সিয়াম-পূজার নতুন ছবি ‘দহন’। প্রথম ছবির সাফল্যের পর এই ছবিটিতেও বাজিমাত করবেন নতুন জুটি সেই প্রত্যাশায় রয়েছেন দর্শক। তারা অপেক্ষা করছিলেন আসছে কোরবানি ঈদেই ‘দহন’ দেখতে পাবেন বলে।
তবে মন খারাপের খবর হলো, নতুন ছবি নিয়ে সিয়াম-পূজা ঈদে হাজির থাকছেন না। তাদের ‘দহন’ দেখা যাবে আসছে অক্টোবরে। এমনটাই নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছেছে। তবে ভিএফএক্স ও এডিটিংয়ের জন্য সময় দরকার। এ নিয়ে কোনো তাড়াহুড়া করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান। তাই ঈদের পরিবর্তে ৫ অক্টোবর দিনক্ষণ চূড়ান্ত করেছে জাজ।
সিনেমায় পূজাকে একজন গার্মেন্টস কর্মী আর সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে দেখা যাবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এই ছবিতে অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ইরানে হামলার প্রতিবাদে ট্রাম্পের কড়া সমালোচনায় হলিউড তারকারা
- ২ ফারুকীর ব্যাখায় ছড়িয়ে পড়া লিংক নিয়ে নাট্যকার মাসুম রেজার প্রশ্ন
- ৩ মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে ‘থাকে তবু ভালোবাসা’
- ৪ মাদ্রাসার সেই ছাত্র এখন নির্মাতা, প্রথম প্রযোজিত সিনেমা গুরুকে উৎসর্গ
- ৫ প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা, নোবেল ও পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ