রমজান মেলাল শাহরুখ-সালমানকে
এটি কোনো সিনেমার দৃশ্য নয়, সত্যিই রোববার মুম্বাইয়ের তাজ ল্যান্ড হোটেলে আলিঙ্গন করেছেন সালমান খান ও শাহরুখ খান। পবিত্র রমজান মাসে বৈরীতা ভুলে কাছে এলেন বলিউডের দুই খান। রোববার সন্ধ্যায় সালমানের বাবা সিদ্দিকির আমন্ত্রণে ইফতারি পার্টিতে যান দুই খান।
সালমানের আগে সেখানে পৌঁছান `বলিউডের বাদশাহ` শাহরুখ। এর মিনিট বিশেক পর সেখানে আসেন সালমান। বাবা সিদ্দিকি যখন পার্টিতে আমন্ত্রিতদের সঙ্গে সালমানের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন শাহরুখকে দেখেই ছুটে যান তিনি। সম্পর্কের শীতলতা ভুলে শাহরুখকে জড়িয়ে ধরেন সালমান।
গত রমজানে একই ব্যক্তির দেওয়া এক ইফতার পার্টিতেই তাদের শেষবার দেখা গিয়েছিল। সেবারও একইভাবে পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন শাহরুখ-সালমান।
তবে এবার দু`জনকে আরও ঘনিষ্ঠ ও সাবলীলভাবে কথা বলতে দেখা গেছে। এমনকি খানিকটা রসিকতাও করেছেন দুই খান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সর্বশেষ - বিনোদন
- ১ বিদ্যাকে দেখলেই পালাত অক্ষয়ের ছেলে, জানালেন কারণ
- ২ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ৩ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৪ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৫ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ