এক বিজ্ঞাপনে তিন সুন্দরী
বাংলাদেশে এ বছর পূর্ণ হয়েছে লাক্সের ৫০ বছর। এ উপলক্ষে লাক্সের তিন প্রজন্মের তিন সুন্দরীকে নিয়ে তৈরি হলো একটি বিজ্ঞাপনচিত্র। তারা হলেন মৌসুমী, মম ও মেহজাবিন। তিনজনই এর আগে সৌন্দর্য বৃদ্ধির সাবান লাক্সের বিজ্ঞাপনচিত্রে পৃথকভাবে মডেল হয়েছেন।
এবার একসঙ্গে লাক্সের বিজ্ঞাপনে দেখা যাবে এই তিন তারকাকে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ হয়েছে। এর নির্দেশনা দিয়েছেন ওয়াহিদ তারিক। তিনি জানান, ৪০ সেকেন্ড ব্যাপী এ বিজ্ঞাপনচিত্রের আবহসঙ্গীত রচনা করেছেন লাবিক কুমার গৌরব।
সর্বশেষ - বিনোদন
- ১ বিদ্যাকে দেখলেই পালাত অক্ষয়ের ছেলে, জানালেন কারণ
- ২ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ৩ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৪ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৫ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ