ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন মিলন
ছোটপর্দা ও বড়পর্দা উভয় মাধ্যমেই জনপ্রিয় একজন অভিনেতা আনিসুর রহমান মিলন। শক্তিশালী এ অভিনেতার ভক্তের সংখ্যাও অনেক। অনেকেই তার সঙ্গে একটু খানি দেখা করতে চান, কথা বলতে চান। এবার মিলছে তার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ। মুঠোফোনে ভক্তদের সঙ্গে আড্ডা দিতে আসছেন আনিসুর রহমান মিলন।
আগামীকাল মঙ্গলবার রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই মিলনের সঙ্গে কথা বলা যাবে। মিলনের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট। এমনটিই জানালেন মিলন।
ভক্ত অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এ বিষয়টি এনজয় করছেন মিলন নিজেও। কল করে তাকে কোন প্রশ্ন করার থাকলে তার উত্তরও জানা যাবে।
উল্লেখ্য, মিলনের শুরুটা হয়েছিল অনেক আগেই মঞ্চ দিয়ে। আর্তনাদ থিয়েটারে অভিনয়ে হাতেখড়ি। এরপর পা রাখেন টিভি পর্দায়। চ্যানেল আইতে প্রচারিত ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। একে একে টিভি পর্দায় ‘জয়িতা’, ‘প্রজাপতিকাল’, ‘হাতকুরা’, ‘মধুময়রা’, ‘অতঃপর, ‘শুভাগমন’সহ অসংখ্য দর্শক নন্দিত নাটকে অভিনয় করে নির্মাতাদের আস্থাভাজন হয়ে ওঠেন এই অভিনেতা।
বর্তমানে বড় পর্দারও একজন জনপ্রিয় অভিনেতা তিনি। ‘দেহরক্ষী’, ‘পোড়ামন’, ‘ব্লাকমেইল’ ও ‘লালচর’সহ তার অভিনীত ছবিগুলোতে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এমএবি/এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ২ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৩ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?
- ৪ শোবিজ ছাড়ার পর বিয়ের পিঁড়িতে লুবাবা
- ৫ হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’র ২৬ বছর, স্মৃতিতে আবেগঘন শাওন