কনা-মাহতিমের প্রথম গানে এবিএম সুমন-তিশা
প্রকাশ পেল কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও তরুণ কণ্ঠশিল্পী মাহতিম সাকিবের প্রথম ডুয়েট গান ‘কিছু মুখ’। তাদের এই গানের ভিডিওতে হাজির হয়েছেন এবিএম সুমন ও নুররাত ইমরোজ তিশা। জনি হকের কথায় গানটির সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ।
গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘মাহতিম সাকিবের গায়কী আমার ভালো লাগে। রেকর্ডিংয়ের আগে জানতাম না এটি ওর প্রথম ডুয়েট। সেই হিসেবে শ্রোতাদের জন্য এই গান অন্যরকম লাগবে বলে আমার বিশ্বাস।’
মাহতিম সাকিব বলেন, ‘এটাই আমার প্রথম ডুয়েট গান। যেখানে দেশের জনপ্রিয় শিল্পী কনা আপুকে সঙ্গে পেয়েছি। খুব ভালো লেগেছে গানটি করে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
উল্লেখ্য, গানটি ব্যবহার করা হয়েছে অপরাধ বিষয়ক গল্প নিয়ে নির্মিত ‘কুয়াশা’ ওয়েব সিরিজে। ইনোভেট সলিউশনের প্রযোজনায় ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন এবিএম সুমন, নুসরাত ইমরোজ তিশা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
এমএবি/এলএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন