ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর
আশিকি ২ মুক্তির সময় চিত্রসাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন শ্রদ্ধা কাপুর৷ এরপর থেকেই ফটোগ্রাফাররা একপ্রকার বয়কট করেছিলেন তাকে৷ এক ভিলেন ছবির প্রেস মিটেও তাকে বাদ দিয়ে বাকি অভিনেতার ছবি তুলেছিলেন ফটোগ্রাফাররা৷ তবে এবার নিজের ভুল বুঝতে পেরে চিত্র সাংবাদিকদের সঙ্গে একটি মিটিং করেন শ্রদ্ধা৷ সেখানে সকলের কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি৷ শ্রদ্ধা তাদেরকে বলেন আগামী দিনে কখনও তিনি এমন ব্যবহার করবেন না৷
ফটোগ্রাফারদের অভিযোগ ছিল শ্রদ্ধা বরাবরই ক্যামেরার সামনে না দাঁড়িয়ে চলে যেতেন৷ বেশ কয়েকবার তিনি সাংবাদিকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েছেন৷ যদিও অনেক নায়িকাই ফটোগ্রাফারদের সঙ্গে এমন ব্যবহার করে থাকেন তাই তাদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে শ্রদ্ধার উপর৷ কিন্তু শ্রদ্ধা নিজেই এই ভুল বোঝাবুঝি শেষ করে দিলেন৷
আসলে শ্রদ্ধা বুঝতে পেরেছেন গ্ল্যামারের জগতে ক্যামেরা আর লাইম লাইট ছাড়া নিজের কেরিয়ার ধরে রাখা সম্ভব নয়৷ এই কারণেই বুদ্ধি করে ক্ষমা চেয়ে নিজের কেরিয়ার আপাতত বাঁচিয়ে নিলেন শ্রদ্ধা৷
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন