লোকাল বাসে চড়লো ২ কোটি দর্শক
লোকসংগীতশিল্পী মমতাজের কণ্ঠে গাওয়া ‘লোকাল বাস’ গানটির মিউজিক ভিডিও’র দর্শক-শ্রোতার সংখ্যায় দুই কোটি স্পর্শ করলো। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘লোকাল বাস’ গানটি প্রকাশ হয় ২০১৬ সালের ২ সেপ্টেম্বর।
যৌথভাবে গানটির কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। সুর করেছেন লুৎফর হাসান ও প্রিতম হাসান। সংগীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। র্যাপ গেয়েছেন শাফায়াত হোসেন। গানটি গেয়েছেন মমতাজ।
গানটির সুরকার লুৎফর হাসান বলেন, ‘গানচিল মিউজিক থেকে প্রকাশিত এই গানের শ্রোতা দুই কোটি পেরিয়েছে। আমরা ইতিহাস লিখতে এসেছিলাম। শুধুই আকাশ বাতাসে হিট হয়েছে, তাই না, শুধু ভিউ হয়েছে তাই না, বাংলা গানের বৈচিত্র্যের খেলায় একটা বড় গুটি লোকাল বাস। দর্শকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।’
‘লোকাল বাস’-এর ভিডিও নির্মাণ করেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন অদিত রহমান, সৌমিক আহমেদ, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফায়েত হোসাইন, প্রীতম হাসানসহ অনেকে।
এমএবি/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ জহের আলভীর পরকীয়ার বলি হলেন ইকরা, শাস্তির দাবিতে এফডিসিতে মানববন্ধন
- ২ বঙ্গবন্ধুর আমলের সেই সিনেমা হল চালু হচ্ছে, চলবে শাকিব খানের ‘প্রিন্স’
- ৩ বোকা প্রেমিক জোভানের ‘গুডলাক’ প্রেমিকা নীহা
- ৪ সিনেমা প্রতি নেন ৩০ কোটি, ৩৬ বছর বয়সে কত সম্পদের মালিক টাইগার শ্রফ
- ৫ গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি, যা জানা গেল