ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

আবারো ঢাকায় আসছেন অনুপম

প্রকাশিত: ১০:৪১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

চলতি বছরের ২৯ আগষ্ট বন্দরনগরী চট্টগ্রাম মাতিয়ে গিয়েছিলেন ওপার বাংলার সুইট সিঙ্গার অনুপম। আবারো তিনি ঢাকায় আসছেন।

জানা গেছে, ইভেন্ট কোম্পানী অন্তর শোবিজের আয়োজনে আগামী ২৯ নভেম্বর লাইভ কনসার্টে অংশ নেবেন অনুপম। রাজধানীর বসুন্ধরা কনভেনশান সেন্টারের ৪ নাম্বার হলে অনুষ্ঠিতব্য এ আয়োজনের টিকিট মূল্য ও প্রাপ্তিস্থান এখনো নির্ধারণ করেনি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ ছবিতে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন অনুপম। এরপর টালিগঞ্জ পেরিয়ে তিনি পৌঁছে গেছেন বলিউডেও। আর ওপারের মতো এপারেও দারুণ জনপ্রিয় অনুপম।

এলএ/পিআর