আবারো দ্বন্দ্বে দুই খান
বৈরিতার হাওয়া বইছে বলিউডের দুই খানের সম্পর্কের মাঝে। গুজব শোনা যাচ্ছে বেশ ভালোই দ্বন্দ্ব চলছে সালমান খান ও আমির খানের। যখন বলিউড ভক্তরা এই বলিউডের তিন খানকে একই ছবিতে দেখার অপেক্ষার প্রহর গুনছিলেন তখনই এমন ঘটনায় হতাশ হয়েছেন তারা।
জানা যায় বিতর্কের সূত্রপাত ঘটে আমিরের হাত ধরেই। মাস কয়েক একটি পার্টিতে বন্ধু সালমান খানকে আমন্ত্রণ জানান আমির। সেখানেই সালমানকে উদ্দেশ্যে করে টিপ্পনি কাটেন তিনি। আমির বলেন, ‘সালমানের ছবির পছন্দের রুচি একদমই খারাপ। সালমান ভক্তরা সালমানের কাছ থেকে যেমন কাজ আশা করেন তা করতে সালমান কোন পরিশ্রমই করেন না।’
এমন কথায় সালমান কী আর চুপ থাকেন! আমির খানকে মিথ্যুক বলে বেড়িয়ে যান পার্টি থেকে। দুজনের এই দ্বন্দের কথা এতোদিন চেপে থাকলেও মিড ডে পত্রিকার বরাত দিয়ে এ খবর এখন সবারই জানা।
শিগগির মুক্তি পেতে যাচ্ছে সালমান অভিনীত সুলতান ও আমির খান অভিনীত দঙ্গল ছবি দুটি। শোনা যাচ্ছে ছবি দুটির কাহিনী কাছাকাছি গল্পের। আবার মুক্তিও পেতে যাচ্ছে একই সাথে। দুজনের দ্বন্দ্বটা বোধহয় এবার আরো জমবে।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, বাড়ির সামনে উত্তেজনা
- ২ রাহুলের শেষযাত্রায় বিশৃঙ্খলা, শ্মশানে ঢুকতে বাধা পেয়ে ক্ষুব্ধ বন্ধুরা
- ৩ ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে বিভ্রান্তি, ভুল স্বীকার করলেন অভিনেতা জয়
- ৪ যে কারণে জয়া আহসানের স্মৃতিতে আজীবন বেঁচে থাকবেন রাহুল
- ৫ ‘বাহুবলী ২’ ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ১১ দিনেই আয় ১ হাজার কোটি