বউ ছাড়তে চান না শোয়ার্জনেগার
হলিউডে তাকে সবাই টার্মিনেটর হিসেবেই চেনেন সবাই। জীবনের শেষ বয়সে এসে হয়তো আর নতুন করে ঘর বাঁধার স্বপ্ন নেই। তাই স্ত্রীর সাথে ডিভোর্সের পর এখনো ডিভোর্স পেপারে সাইন করেননি ৬৮ বছরের এই অভিনেতা।
২০১১ সালে গৃহকর্মির সাথে অবৈধ সম্পর্কের জেরে ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নরকে ডিভোর্স দেন তার স্ত্রী মারিয়া শ্রীভার। তবে নিজের প্রতি তোলা অভিযোগ অস্বীকার করে এই ডিভোর্স মানতে নারাজ আর্নল্ড। তাই প্রায় চার বছর হয়ে গেলেও ডিভোর্স পেপারে স্বাক্ষর করেননি পর্দার এই লৌহ মানব।
এমন অবস্থায় মুশকিলে পড়েছেন শোয়ার্জনেগারের স্ত্রী মারিয়া। মারিয়া জানান, ‘আমি মুক্তভাবে চলাফেরা করতে চাই। কিন্তু আর্নল্ড আমাকে পিছে টেনে ধরে রেখেছে।’
উল্লেখ্য মারিয়া ও শোয়ার্জনেগার ১৯৮৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৈবাহিক জীবনে তাদের দুটি সন্তান আছে।
আরএএইচ/এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন