আবারও শুরু হচ্ছে মীরাক্কেল
আবারও শুরু হচ্ছে ভারতের জি বাংলা চ্যানেলের হাস্যরসধর্মী জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর নতুন আসর। প্রাণ পটেটো ক্র্যাকার্স নিবেদিত জনপ্রিয় এই অনুষ্ঠানটি ৪ আগস্ট থেকে শুরু হচ্ছে। সম্প্রতি ঢাকায় এ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
এবারও যথারীতি উপস্থাপনার দায়িত্ব পালন করবেন মীর আফসার আলি। মূল তিন বিচারক হিসেবে থাকবেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৪ আগস্ট থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি। পরিচালনা করবেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন