সুইডেনের লোকেশনে তুহিনের মিউজিক ভিডিও
সুইডেনের বিখ্যাত সব লোকেশন থেকে শুটিং করে এলেন শফিক তুহিন। না, কোন ট্র্যাভেলিং টিভি শো’র উপস্থাপক হিসেবে নন। নাটক-সিনেমা তো নয়ই। নিজের একটি মিউজিক ভিডিও’র শুটিং করেছেন সেখানে। যথারীতি মডেল নিজেই হয়েছেন।
ক্যামেরার সামনে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে তুলে এনেছেন সুইডেনের চোখধাঁধানো বেশ ক’টি বিখ্যাত লোকেশন। এর মধ্যে রয়েছে সুইডিস নোবেল হাউজ, ক্রুজশিপ, কুইনস হাউজ, ওল্ডিস্টেন প্রভৃতি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সুইডেন প্রবাসী নির্মাতা আরিফুর রহমান। মাহমুদ মানজুরের কথায় এবং শফিক তুহিনের সুরে ‘সয়না’ শীর্ষক এ গানটি এখন সম্পাদনার টেবিলে। সম্পাদনা করছেন বোরহান আহমেদ বৃহান। এদিকে ‘সয়না’ শীর্ষক এ গানটি দেশের প্রায় সব চ্যানেলে একযোগে মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।
উল্লেখ্য, ‘সয়না’ গানটি স্থান পাচ্ছে সিডি চয়েসের ব্যানারে ঈদে মুক্তি প্রতীক্ষিত মিশ্র অ্যালবাম ‘ধুলোর গান’-এ। যার সব ক’টি গান লিখেছেন মাহমুদ মানজুর। কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, প্রীতম আহমেদ, কিশোর, ইমরান, পুলক, পারভেজ, সাব্বির, বৃহান ও জয় শাহরিয়ার।
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন