চলছে বিশেষ শিশুদের নিয়ে পুত্র ছবির কাজ
বিশেষ শিশুদের গল্প নিয়ে দেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে ‘পুত্র’ চলচ্চিত্র। গেল ১৮ অক্টোবর থেকে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে শুরু হয় ছবিটির দৃশ্যধারণের কাজ। বর্তমানে এর শুটিং হচ্ছে গাজীপুর এবং রাজবাড়ির বিভিন্ন লোকেশনে।
অটিজমের সঠিক ধারণা, অটিস্টিকদের সৃজনশীলতা এবং সামাজিক মুল্যবোধের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হতে যাচ্ছে ‘পুত্র’ শিরোনামের এই নতুন চলচ্চিত্রটি।
এ চলচ্চিত্রে অটিস্টিক একটি ছেলের মূল চরিত্রে অভিনয় করছে নবাগত শিশুশিল্পী ‘লাজিম’। শিশুটির বাবা এবং মায়ের চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস’ ও অভিনেত্রী শেওতি। স্টুডিওতে দৃষ্টিনন্দন সেটে ক্যামেরার সামনে আসেন লাজিম, ফেরদৌস, শেওতি, কন্ঠশিল্পী মেহেরীন প্রমুখ।
চলচ্চিত্রটিতে শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। চ্যানেল আই স্টুডিওতে শুটিং শুরুর বিশেষ আকর্ষণ ছিলো কন্ঠশিল্পী মেহেরীনের বিশেষ পারফরমেন্স।
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় চলচ্চিত্রটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। হারুন রশীদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু। ডিওপি হিসেবে রয়েছেন নাভিদ খান চৌধুরী।
চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন লায়লা হাসান, সাবেরী আলম, আহসান হাবীব নাসীম, শর্মী মালা, করভী মিজান, আল মামুন, রাজীব সালেহীন ও জ্যোতিকা জ্যোতি।
এলএ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন