দুই বছর পর বেলাল খান ও নদীর গান
দুই বছর পর আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার গায়ক বেলাল খান ও সেরাকণ্ঠখ্যাত গায়িকা মৌমিতা তাসরিন নদীর গাওয়া নতুন গান। এ গানের শিরোনাম ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’। গানটির কথা লিখেছেন এ মিজান।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন বেলাল খান। সংগীত করেছেন এমএ রহমান। ইতোমধ্যে গানের ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে এ গানের ভিডিওটি বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন এ গায়ক। বেলাল খান বলেন, ‘গানটির কথা চমৎকার। নদীও অনেক ভালো গেয়েছে। দুই বছর পর আমার ও নদীর গাওয়া গান শুনতে পারবেন শ্রোতারা। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
গায়িকা মৌমিতা তাসরিন নদী নতুন এ গান নিয়ে বলেন, ‘গানের কথা সুর ও সংগীত দারুণ। সবমিলিয়ে শ্রুতিমধুর একটি গান হয়েছে। আমি ভীষণ আশাবাদী ঈদের অবসরে সবাইকে মুগ্ধ করবে এই গান।’
এলএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ এগিয়ে শাকিবের ‘প্রিন্স’, কেমন গেল ঈদের সিনেমার প্রথম দিন
- ২ শাকিব খানের ‘প্রিন্স’ কেন স্টার সিনেপ্লেক্সে নেই, যা জানা গেল
- ৩ হুইলচেয়ারে বাবার সঙ্গে সালমান খান, হতাশ করলেন শাহরুখ-আমির
- ৪ পূর্ণিমার হাতে মেহেদি, শর্ট পাঞ্জাবিতে যুক্তরাষ্ট্রে জায়েদ খান
- ৫ প্রেমিকাও চলে গেছে অন্যের সঙ্গে, কষ্টে আছেন স্পাইডার ম্যান