করোনার টিকা নিলেন তাহসান
মহামারি করোনা মোকাবিলায় অবেশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও।
কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। করোনাভাইরাস মোকাবেলায় সারাদেশে টিকা গ্রহণে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে।
দেখা যাচ্ছে নানা পেশা-শ্রেণির মানুষেরা টিকা গ্রহণ করছেন। সে মিছিলে যোগ দিয়েছেন তারকারাও। এবার টিকা নিতে দেখা গেল গায়ক ও নায়ক তাহসান খানকে।
নিজের ফেসবুক পোস্টে বুধবার কয়েকটি ছবি পোস্ট করেছেন তাহসান। সেখানে তাকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে দেখা গেল। তাহসান ছবির ক্যাপশনে লিখেছেন, আপনাদের অনবদ্য আত্মত্যাগের জন্য ধন্যবাদ আমাদের সম্মুখসারির যোদ্ধারা।’
এর আগে জেমস, সুবর্ণা মোস্তফার মতো তারকারা ভ্যাকসিন গ্রহণ করেছেন।
এলএ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ তারেক রহমানের সেই আসনে জামায়াত-এনসিপির মনোনয়ন চাইবেন হিরো আলম
- ২ বিয়ের দাওয়াত দিলেন ‘দেনা পাওনা’ নাটকের অ্যালেন শুভ্র, পাত্রী কে
- ৩ জয়াকে নিয়ে যা বললেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ
- ৪ কবে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত বলিউডের সেই সিরিজ, জানা গেল তারিখ
- ৫ নায়ক রুবেলের ছবি দিয়ে যা লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম