জয়াকে নিয়ে যা বললেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ
জয়া আহসানের সঙ্গে কাজী নওশাবা
ডাবিং স্টুডিওতে সহকর্মীকে নিয়ে আবেগঘন মন্তব্য করলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে নওশাবা।
ডাবিংয়ের ফাঁকে তোলা ছবিতে দু’জনকেই প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা যায়। ছবিটি শেয়ার করে জয়া আহসানের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন নওশাবা। ক্যাপশনে তিনি লেখেন, ‘এত সুন্দর আপনি, মাশআল্লাহ। আমাদের গর্ব জয়া আহসান। আলো ছড়িয়া যাও আর হাসতে থাকো আপু।’
দেশের চলচ্চিত্র অঙ্গনে জয়া আহসান দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব সহকর্মীদের কাছেও প্রশংসিত। নওশাবার সাম্প্রতিক পোস্ট সেই ভালোবাসারই আরেকটি প্রকাশ।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। গত ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ওসিডি। সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকমহলে আলোচনায় রয়েছে। জয়ার অভিনয় আবারও প্রশংসিত হয়েছে সমালোচক ও দর্শক উভয়ের কাছে।
এর আগে জয়ার অভিনীত ‘ডিয়ার মা’ ও পুতুলনাচের ইতিকথা মুক্তি পায়। বিশেষ করে সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য তিনি বিশেষ স্বীকৃতি অর্জন করেন।
এমআই/এলআইএ
সর্বশেষ - বিনোদন
- ১ সৌদি আরবে আবারও সিনেমার উৎসব, কোরিয়ানদের জন্য বিশেষ আয়োজন
- ২ তারেক রহমানের সেই আসনে জামায়াত-এনসিপির মনোনয়ন চাইবেন হিরো আলম
- ৩ বিয়ের দাওয়াত দিলেন ‘দেনা পাওনা’ নাটকের অ্যালেন শুভ্র, পাত্রী কে
- ৪ জয়াকে নিয়ে যা বললেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ
- ৫ কবে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত বলিউডের সেই সিরিজ, জানা গেল তারিখ