মারা গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী
চলে গেলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
আনন্দবাজার ডিজিটাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে এ মৃত্যুর খবর৷ সেখানে সৌমিত্রের মেয়ে পৌলমী বসু জানিয়েছেন, কিডনি বিকল হয়ে রোববার রাত ২.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপা।
অসুস্থতার কারণে ভর্তি ছিলেন বিধাননগরের একটি হাসপাতালে।
দীপা রেখে গেছেন ২ সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসুকে।
গত নভেম্বরেই মারা যান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মেয়ে পৌলমী জানান, মূলত তার বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা। এছাড়াও, ডায়াবেটিসে ভুগছিলেন ৪৫ বছর ধরে।
১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার।
এলএ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা