আইসিইউতে অভিনেত্রী শামীমা তুষ্টির মা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টির মা আইসিইউতে ভর্তি। তিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হলে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শামীমা তুষ্টি নিজেই।
শামীম তুষ্টি বলেন, 'মা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুলছিলেন। গতকাল (১ জুন) হঠাৎ করে মায়ের শ্বাসকষ্ট শুরু হওয়ার পর দ্রুত তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। কাল দুপুর দুইটা থেকে মাকে আইসিইউতে রাখা হয়েছে।'
মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তুষ্টি৷
জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি নিয়মিত অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলএ/জেআইএম
সর্বশেষ - বিনোদন
- ১ ৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আধুনিক আশা
- ২ দিদির সঙ্গে দ্বন্দ্ব আবার দিদিই ছিলেন মায়ের মতো, লতা-আশার অজানা গল্প
- ৩ ৮৩ বছরে প্রায় ১৮টি ভাষায় গেয়েছেন, আশা ভোঁসলের গানের সংখ্যা কত
- ৪ মাত্র ১৬ বছরে বিয়ে, দুইবার বিধবা; আশা ভোঁসলের জীবনের অজানা গল্প
- ৫ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে