মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অগ্নিঝরা ৭১
বাঙালি জাতির এক বিরাট অর্জন স্বাধীন বাংলাদেশ। যে দেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। মহান মুক্তিযুদ্ধের সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে এটিএন বাংলায় প্রচার করা হচ্ছে ‘অগ্নিঝরা ৭১’।
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়কার প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে। মুুক্তিযুদ্ধে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্তভাবে উঠে এসেছে একাত্তরের উত্তাল দিনের ঘটনাসমুহ।
তৎকালীন ছাত্রনেতা আ স ম আব্দুর রব, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার আমিরুল ইসলাম, ড. কামাল হোসেন, বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক আশফাকুর রহমান, সংবাদ কর্মী, রাজনৈতিক নেতা, সেক্টর কমান্ডার, সাস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম এবং আরো অনেক নাট্য ব্যক্তিত্বসহ মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিগণ একাত্তরের দিনগুলোর বর্ণনা দিয়েছেন।
যুদ্ধদিনের প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো পর্যায়ক্রমে উঠে আসবে অনুষ্ঠানে। উত্তাল একাত্তরের দিনপঞ্জি নিয়ে নির্মিত অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসবে মুক্তিযুদ্ধের ইতিহাস।
আমজাদ কবীর চৌধুরীর পরিচালনায় এটিএন বাংলায় প্রতিদিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে প্রামাণ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’।
এলএ
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন