শাহরুখের গেরুয়া গানের দম ফাটানো প্যারোডি (ভিডিও)
দীর্ঘ পাঁচ বছর পর গেল ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ-কাজল জুটির চলচ্চিত্র ‘দিলওয়ালে’। রোহিত শোঠির পরিচালনায় ছবিটিতে ‘গেরুয়া’ শিরোনামের একটি গানে পারফর্ম করেছেন বলিউডের সর্বকালের সেরা এই জুটি।
গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে। ‘দিলওয়ালে’ ছবির গল্প নিয়ে বেশ কিছু মহলে সমালোচনা চললেও ‘গেরুয়া’ গানটি যে মন জিতেছে, তা এককথায় স্বীকার করছেন সবাই। এমনকী এ-ও বলা শুরু হয়েছে যে, শাহরুখ-কাজলের অন্যতম সেরা গান ‘গেরুয়া’! এর সুর, বাণী, লোকেশন- সব মিলিয়ে ‘গেরুয়া’ একটা জমজমাট ব্যাপার হয়েছে বলিউডপ্রেমীদের জন্য।
এদিকে গানটির একটি প্যারোডিও বের হয়েছে অনলাইনে। গেরুয়া গানের মতোই প্যারডিটিও কিন্তু তুমুল প্রশংসা পেয়েছে।
‘গেরুয়া’ নিয়ে এই প্যারোডিতে অবশ্য শুধু ‘দিলওয়ালে’র দিকেই নয়, সমগ্র বলিউডের প্রতিই একটি কটাক্ষ ছুঁড়ে দেয়া হয়েছে। বলা হয়েছে কীভাবে বস্তাপচা রোমান্সকে পুঁজি করে বলিউডে আজও ছবি তৈরি হচ্ছে। এর মূল বিষয় সেটিই।
তবে আসল চমক একেবারে শেষে। স্ক্রিনে আগমন ঘটে স্বয়ং শাহরুখ খানের। প্যারোডির অভিনেতা সলিল জমাদারকে নিয়ে শাহরুখ যা করেছেন তা দেখে হাসতেই হবে। তিনি সব সমালোচনা হজম করে সলিলের ভিডিওর প্রমোশন করেছেন।
দেখুন ভিডিও :
এলএ
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন