শেষ হচ্ছে তিন গোয়েন্দার কাহিনি
দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘তিন গোয়েন্দা’র সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামীকাল বুধবার, ২৩ ডিসেম্বর, রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত নাটকটির শেষ পর্ব প্রচারিত হবে।
তিনজন মেধাবী কিশোর। মুসা, রবিন, কিশোর। অ্যাডভেঞ্চার প্রিয়। কোনো এক ঘটনার সমাধান খুঁজতে গিয়ে হয়ে উঠেছে গোয়েন্দা। সেই থেকে সকলের কাছে হয়ে উঠেছে প্রিয় ‘তিন গোয়েন্দা’। রহস্যময় কর্মকান্ডের সমাধানে দক্ষ এই তিন বন্ধু গোয়েন্দা হিসাবে সারা দুনিয়ায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।
রকিব হাসানের জনপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ অবলম্বনে এর কাহিনি বিন্যাস ও নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক পিন্টু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হোসেন খোকন। এতে কিশোর পাশার চরিত্রে অভিনয় করেছেন কাব্য, রবিন মিলফোর্ড চরিত্রে বাঁধন এবং মুসা আমান চরিত্রে ছিলেন অয়ন।
এলএ
সর্বশেষ - বিনোদন
- ১ ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে বিভ্রান্তি, ভুল স্বীকার করলেন অভিনেতা জয়
- ২ যে কারণে জয়া আহসানের স্মৃতিতে আজীবন বেঁচে থাকবেন রাহুল
- ৩ ‘বাহুবলী ২’ ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ১১ দিনেই আয় ১ হাজার কোটি
- ৪ ‘এলাকার দুর্ভোগের কথা বলতে গা-মাথা সুন্দর হওয়া লাগে না’
- ৫ সেই ফাঁস হওয়া ভিডিও ও একাধিক নায়িকার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন রাজ