সিম্ফনির শুভেচ্ছাদূত হলেন বুবলী, স্বাগত জানালেন রিয়াজ
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। মুক্তির অপেক্ষায় আছে তার 'তালাশ', 'ক্যাসিনো' সিনেমাগুলো। কাজ করছেন 'রিভেঞ্জ', 'বিট্রে' নামের ছবিতে৷ শাকিব খানের সঙ্গে 'লিডার: আমিই বাংলাদেশ' সিনেমাটিও উল্লেখযোগ্য।
মানে ও গুণে এগিয়ে থাকা এসব ছবিগুলো দিয়ে চলতি বছরটা মাতিয়ে নেয়ার অপেক্ষায় আছেন বুবলী। এরমধ্যেই জানা গেল নতুন খবর।
জনপ্রিয় মুঠোফোন প্রতিষ্ঠান সিম্ফনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন এ নায়িকা। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর এক অভিজাঁত রেস্তোরাঁয় জমকালো আয়োজনে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন বুবলী।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আয়োজনের মার্কেটিং পার্টনার পিংকের এমডি চিত্রনায়ক রিয়াজ, এডিসন গ্রুপের এমডি জাকারিয়া শহীদ, নির্মাতা ও উপস্থাপক আমজাদ হোসেনসহ অনেকেই।

অনুষ্ঠানে নায়িকা বুবলীকে সিম্ফনি তথা এডিসন গ্রুপে স্বাগত জানিয়ে রিয়াজ বলেন, 'আমাদের ইন্ডাস্ট্রির চমৎকার একজন অভিনেত্রী বুবলী। তার ক্যারিয়ার গ্রাফ প্রেরণা দেয়৷ মাস পিপলের কাছে তার গ্রহণযোগ্যতাও দারুণ। তাকে আমরা এই পরিবারে পেয়ে আনন্দিত।'
এসময় সিম্ফনির বিজ্ঞাপনচিত্রে বুবলীর সঙ্গে নায়ক রিয়াজকে দেখা যেতে পারে বলেও আভাস দেন তিনি।
এদিকে রিয়াজকে সিনেমার আইকন, নিজের আইডল ও সুপারস্টার উল্লেখ করে বুবলী বলেন, 'সিম্ফনির সঙ্গে এই যাত্রাটা আমার কাছে স্পেশাল। আশা করছি অনেক অভিজ্ঞতা হবে। সেইসঙ্গে এখানে এমন একজন মানুষ রয়েছে যিনি আমাদের সিনেমার আইকন, আইডল এবং সুপারস্টার। দীর্ঘদিন তিনি এদেশের সিনেমাকে সার্ভিস দিয়েছেন। তার স্নেহ, উৎসাহ আমি সবসময় পাই। তার সঙ্গে সিম্ফনি নিয়ে কাজ করতে পারবো, এটা আমার কাছে অন্যরকম অনুভূতির।'
আগামী দুই বছরের জন্য সিম্ফনির প্রচারণায় সক্রিয় দেখা যাবে এ নায়িকাকে। কাজ করবেন কিছু টিভিসিতেও।
এলএ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ যে কারণে নায়ক রাজ রাজ্জাককে ‘বাবা’ ডাকতেন দিতি
- ২ ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র বলা ব্যক্তিকে অনুসরণ করে বিতর্কে নায়িকা
- ৩ রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, বাড়ির সামনে উত্তেজনা
- ৪ রাহুলের শেষযাত্রায় বিশৃঙ্খলা, শ্মশানে ঢুকতে বাধা পেয়ে ক্ষুব্ধ বন্ধুরা
- ৫ ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে বিভ্রান্তি, ভুল স্বীকার করলেন অভিনেতা জয়