তারেক আনন্দের গীতিকবিতায় ইমরানের নতুন গান
তারেক আনন্দ ও ইমরানের জনপ্রিয় গান ‘বর্ষা চোখ’র পর আবার তারা নতুন গান উপহার দিলেন শ্রোতাদের। ‘প্রেম’ শিরোনামের এই গানটি ভালোবাসা দিবসে প্রকাশ হলো সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
সৈকত রেজার পরিচালনায় এতে মডেল হয়েছেন আদর আহমেদ ও অনিন্দিতা মিমি।
ইমরান বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ের লেখা ‘বর্ষা চোখ’ গানটি শ্রোতাদের কাছে ভীষণ পছন্দের। ‘প্রেম’ গানটিও রোমান্টিক একটি গান। ভালোবাসা দিবসে আমার শ্রোতাদের জন্য স্পেশাল উপহার। আশা করছি এই গানটিও ভালো লাগবে।’
গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘এমএমপি রনির আগ্রহের কারনেই আবার ইমরানের কণ্ঠে প্রকাশ হলো আমার লেখা গান। গানটি শ্রোতাদের ভালো লাগবে৷ রনির সুর সংগীতে মুগ্ধ হবেন শ্রোতারা।’
গানের লিংক : youtu.be
এলএ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ভাই চ্যালেঞ্জারের স্মৃতিচারণ করে তানিয়া বৃষ্টির জন্য মুনিরা মিঠুর দোয়া
- ২ বিতর্কের মাঝেই প্রেমের খবর, ইশা রিখির সঙ্গে বাদশার নতুন অধ্যায়
- ৩ সিয়ামের সঙ্গে ভালো বন্ধুত্ব, ও ডাকলেও ছুটে আসবো : রাক্ষসের সুস্মিতা
- ৪ ‘তোমরা তো শিক্ষিত, বাড়াবাড়ি করো না’, ভক্তদের বললেন আফরান নিশো
- ৫ বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জাওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা