বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জাওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা
সঞ্জীতা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
বলিউডে নতুন জীবনের এক অধ্যায় শুরু করলেন বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী ও গায়িকা সঞ্জীতা ভট্টাচার্য। জাওয়ান সিনেমায় ‘হেলেনা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী সম্প্রতি ভারতের আমেদাবাদভিত্তিক সংগীত পরিচালক রাগ শেঠিকে বিয়ে করেছেন।
বিয়ের আয়োজন করা হয়েছিল ভারতের উদয়পুরের ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে মালাবদলের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
সঞ্জীতা বিয়ের দিনে বেছে নিয়েছিলেন সাবেকি বাঙালি সাজ-লাল বেনারসি শাড়ি, অফ-শোল্ডার ব্লাউজ, কপালে চন্দনের কারুকাজ এবং মাথায় শোলার মুকুট। এই লুকে তিনি যেন ঐতিহ্য ও আধুনিকতার মিশেল উপস্থাপন করেন।
বিয়ের প্রতিটি অনুষ্ঠানে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। ‘জাওয়ান’ সিনেমার সহশিল্পীরাও যোগ দিয়েছিলেন আনন্দে। বিশেষ করে সানিয়া মালহোত্রা-সহ ছবির অনেক কলাকুশলী গায়েহলুদ, মেহেদি ও সংগীত অনুষ্ঠানে অংশ নেন। প্রাক-বিয়ের ভিডিওতেও দেখা গেছে পুরো টিমকে সঞ্জীতার সঙ্গে ‘জিন্দা বান্দা’ গানে নাচতে, যা ভক্তদের মধ্যে মুহূর্তে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১০ আগস্ট রাগ শেঠির সঙ্গে বাগদান সারেন সঞ্জীতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম-সবকিছুই দ্রুত এগিয়েছে। গত বছরই উদয়পুরে রাগ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
‘জওয়ান’ সিনেমায় সঞ্জীতা ভট্টাচার্য
উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমায় ‘হেলেনা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সঞ্জীতা। দিল্লিতে বেড়ে ওঠা এই শিল্পীর শিকড় জড়িয়ে আছে বাংলার সঙ্গে। বাবা কলকাতার এবং মা বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা। বিদেশে বড় হলেও পরিবারের কাছ থেকেই বাংলা ভাষা শিখেছেন তিনি।
আরও পড়ুন:
হুইলচেয়ারে বাবার সঙ্গে সালমান খান, হতাশ করলেন শাহরুখ-আমির
হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’
নিজের পরিচয় নিয়ে সঞ্জীতা বলেন, “আমার অনেক বাঙালি বন্ধু আছে, কিন্তু তারা বাংলা বলতে পারে না। আমি নিজেকে প্রবাসী বাঙালি বলি। বাবা কলকাতার, মা ময়মনসিংহের-তাই আমাদের পরিবারে বাঙালিত্বটাই বেশি প্রাধান্য পায়।”
এই বিয়ে বলিউডে নতুন এক যুগলকে স্বাগত জানিয়েছে, আর উদয়পুরের রাজপ্রাসাদ সেই উৎসবকে করেছে আরও স্মরণীয়।
এমএমএফ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ বিতর্কের মাঝেই প্রেমের খবর, ইশা রিখির সঙ্গে বাদশার নতুন অধ্যায়
- ২ সিয়ামের সঙ্গে ভালো বন্ধুত্ব, ও ডাকলেও ছুটে আসবো : রাক্ষসের সুস্মিতা
- ৩ ‘তোমরা তো শিক্ষিত, বাড়াবাড়ি করো না’, ভক্তদের বললেন আফরান নিশো
- ৪ বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জাওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা
- ৫ স্টার সিনেপ্লেক্সে দুই শো পেল ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট শেষ