বসন্ত ও ভালোবাসার উৎসবে রঙিন একঝাঁক অভিনেত্রী
ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। কেউ ভালোবাসায় মাতুক বা না মাতুক আজ ভালোবাসারও দিবস। দুই বিশেষ দিনকে উপলক্ষ করে সারা দেশ আজ মেতেছে উৎসবে। বাসন্তী ও লাল-গোলাপি পোশাকে সেই উৎসব হয়ে উঠেছে প্রণবন্ত। অনেকেই এই দিনটি প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে করছেন নানা আয়োজনও।
তেমনি বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে এক হলেন দেশের একঝাঁক অভিনেত্রী। সে তালিকায় আছেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, শাবনাজ, বিজরি বরকতুল্লাহ, তানভীন সুইটি, দীপা খন্দকার, নাদিয়া আহমেদ, ফারজানা চুমকি, তাহমিনা সুলতানা মৌ।

নানা প্রজন্মে দেশের নাটক ও সিনেমাকে আলোকিত করে রাখা এই অভিনেত্রীরা গতকাল ১৩ ফেব্রুয়ারি এক ঘরোয়া আয়োজনে মেতেছিলেন। বাহারি রঙের পোশাকে তারা রঙিন হয়েছিলেন বসন্ত ও ভালোবাসার উৎসবে।

দিনভর আড্ডা ও মুখরোচক খাবার তো ছিলই, বাঙালিয়ানা ধরে রাখতে আয়োজনের অনুষঙ্গ হিসেবে ছিল মিষ্টি ও পান-সুপারিও।

গতকাল থেকেই সেই আয়োজন-উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন অভিনেত্রীরা। সেগুলো নজর কেড়েছে তাদের ভক্ত-অনুরাগীদের। একসঙ্গে এত তারকা অভিনেত্রীদের দেখে যেন তাদেরও আনন্দের উৎসব লেগেছে।

দীপা খন্দকার তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভালোবাসাময় বসন্তে....’

ফারজানা চুমকি তার পোস্টে অভিনেত্রী ডলি জহুরকে মিস করে লিখেছেন, ‘ভালোলাগা ভালোবাসাময় একটি দিন, সবাইকে ফাগুনের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ডলি আন্টিকে মিস করেছি।’
এলএ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ হাসপাতালে ছুটলেন জেরিন খান, কী হয়েছে নায়িকার
- ২ গ্র্যামি মনোনীত সালসা সংগীতের পথিকৃৎ উইলি কোলন আর নেই
- ৩ বিমানবন্দরে একসঙ্গে বিজয়-রাশমিকা, কবে হচ্ছে তাদের বিয়ে?
- ৪ প্রধানমন্ত্রীর নতুন নির্দেশের দিনে পিলখানা ট্রাজেডি নিয়ে সিনেমার ঘোষণা
- ৫ রাষ্ট্রযন্ত্রের কুনজরে পড়েছিলেন প্রতিবাদী থিয়েটার করা এই দম্পতি