নাদিয়ার সঙ্গে সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলেন শিমুল!
আচমকাই দ্বিতীয়বারের মতো বিয়েটা সেরে ফেললেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া। অভিনেতা নাইমের সঙ্গে বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। হঠাৎ করে তাদের এই বিয়েতে কিছুটা অবাক শোবিজ বাসিন্দারা।
এর আগে মডেল, অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে ২০০৮ সালের ২৮ ডিসেম্বর প্রথম বিয়ে হয় নাদিয়ার। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় শিমুল-নাদিয়ার সংসার।
প্রায় বছর দেড়েক ধরে নাদিয়া ও শিমুল আলাদা থাকছেন। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। শিমুল দাবি করছেন, অনেকটা নাদিয়ার ইচ্ছাতেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল।
শিমুল বলেন, ‘আমার জায়গা থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখতে। কিন্তু নাদিয়ার কাছে হয়তো মনে হয়েছিল যে, সে এই সংসার জীবনে ভালো নেই। তাই সে আমাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিল।’
নাদিয়ার প্রথম স্বামী ও অভিনেতা শিমুল আরো বলেন, ‘বর্তমানে সে নাঈমকে বিয়ে করেছে। নাঈম আমার খুবই কাছের ছোট ভাই। সে খুবই ভালো ছেলে। নাদিয়াও খুবই ভালো মেয়ে। দুজনে সুখী হোক। এটাই আমার প্রত্যাশা।’
এদিকে, দুই পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন নাঈম-নাদিয়া। শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয়। মূলত, এ অনুষ্ঠানের মাধ্যমেই মিডিয়ার সবাই জানতে পারেন বিয়ের খবরটি। বর্তমানে নাদিয়াকে উত্তরা সাত নম্বর সেক্টরে নিজের বাসায় নিয়ে আছেন নাঈম।
এনই/এইচএন/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন