ক্লোজআপ কলের গানে কানিজ সুবর্ণা
দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান ‘ক্লোজআপ কলের গান’। এটির নতুন পর্বে অতিথি হয়ে আসছেন কানিজ সুবর্ণা অ্যান্ড ফ্রেন্ডস।
আলমগীর হোসেনের প্রযোজনায় এবং মেহনাজের উপস্থাপনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।
সেখানে কানিজ সুবর্ণা শোনাবেন তার জনপ্রিয় সব গান। সেইসাথে কথা বলবেন নিজের অনেক অজানা বিষয়ে।
কলের গান অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে।
এলএ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা