নতুন সিনেমায় নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ। নতুন সিনেমা দিয়ে কাজে ফিরেছেন তিনি। সিনেমাটির নাম ‘ভাগ্য’। ছবিটিতে বেশ চমৎকার একটি চরিত্রে দেখা যাবে নিপুণকে।
জানা গেছে, রাজধানীর আফতাবনগরে সিনেমাটির শুটিং চলছে। আগমী ৩০ মে পর্যন্ত চলবে টানা কাজ।
নিপুণ বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা।
একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’
‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক হিসাবে অভিনয় করছেন চিত্রনায়ক মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’।
নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।
এমআই/এলএ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আধুনিক আশা
- ২ দিদির সঙ্গে দ্বন্দ্ব আবার দিদিই ছিলেন মায়ের মতো, লতা-আশার অজানা গল্প
- ৩ ৮৩ বছরে প্রায় ১৮টি ভাষায় গেয়েছেন, আশা ভোঁসলের গানের সংখ্যা কত
- ৪ মাত্র ১৬ বছরে বিয়ে, দুইবার বিধবা; আশা ভোঁসলের জীবনের অজানা গল্প
- ৫ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে