মা হলেন মারিয়া নূর
দেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপক মারিয়া নূর মা হয়েছেন। শুক্রবার (২৭ মে) সকালে এমনটাই জানান তিনি। তবে সুখবরটি আরও ১৫ দিনের পুরনো।
মারিয়া জানান, তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
পুত্রের নাম রেখেছেন সায়হান যারিব।
মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি মা হয়েছেন।
মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মারিয়া বলেন, ‘১২ মে যারিব জন্ম নেয়। আমরা খুবই আনন্দিত ওকে পেয়ে। সবার কাছে দোয়া আমার ছেলের জন্য।’
সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো সন্তান সায়হান যারিব।
এমআই/এলএ/জেআইএম
সর্বশেষ - বিনোদন
- ১ ৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আধুনিক আশা
- ২ দিদির সঙ্গে দ্বন্দ্ব আবার দিদিই ছিলেন মায়ের মতো, লতা-আশার অজানা গল্প
- ৩ ৮৩ বছরে প্রায় ১৮টি ভাষায় গেয়েছেন, আশা ভোঁসলের গানের সংখ্যা কত
- ৪ মাত্র ১৬ বছরে বিয়ে, দুইবার বিধবা; আশা ভোঁসলের জীবনের অজানা গল্প
- ৫ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে