‘আমার সবুজ আঁচল’ অ্যালবামে ১০ শিল্পী
প্রকাশিত হয়েছে মিশ্র অ্যালবাম ‘আমার সবুজ আঁচল’। অ্যালবামে স্থান পেয়েছে বাংলাদেশের প্রখ্যাত দশ শিল্পীর গান। শিল্পীরা হলেন- সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, সুবীর নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, ফাহমিদা নবী, সাদেকা বোরহান ও রাজীব।
মাহবুব আহমেদের কথায় সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন গোলাম সারোয়ার। অ্যালবামটিতে প্রাধান্য পেয়েছে দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। নতুন অ্যালবাম ‘আমার সবুজ আঁচল’ প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস অডিও ভিশন।
গীতিকার মাহবুব বলেন, ‘অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। বলতে পারেন দেশের প্রতি ভালবাসা আর দায়বদ্ধতা থেকে এই অ্যালবামের প্রয়াস।’
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন