জন্মদিনে ছেলের বাবা হলেন অপূর্ব
চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিলেন অপূর্ব তার জন্মদিনে (২৭ জুন) প্রথম সন্তানের বাবা হবেন। শেষ পর্যন্ত তা-ই হলো। ২৭ জুন অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসানের পুত্রসন্তান জন্ম নিয়েছে। হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। নবজাতকের নাম রাখা হয়েছে আয়েশ।
পুত্র সন্তানের বাবা হওয়া প্রসঙ্গে অপূর্ব ফেসবুক পেজে লিখেছেন,`আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আজ জীবনের সেরা জন্মদিনের উপহার পেয়েছি। ধন্যবাদ নাজিয়া হাসানকে আমাকে একটি পুত্রসন্তান [আয়েশ] উপহার দেওয়ার জন্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য দোয়া করেছেন।`
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন