শুটিং সেট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ভারতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ে সেই ধারাবাহিকের সেটেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
কীভাবে মারা গেছেন তুনিশা সে বিষয়ে এখনো ধারণা পরিষ্কার নয়। তবে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তার কোনো সমস্যা চলছিল কি না সে বিষয়েও কোনো খবর এখনো পাওয়া যায়নি।
শুধু ছোটপর্দার নয়, তুনিশা বড়পর্দায়ও বহুবার অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল ছিল। তাই ক্যাটরিনা অভিনীত বহু সিনেমায় তার চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে এই ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। এর পাশাপাশি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি।
শনিবার তুনিশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুম্বাইয়ের ছোটপর্দার জগতে রীতিমতো শোকের ছায়া নেমে আসে। এদিন তার মেকআপ রুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বিষয়টির তদন্ত করছে।
এমএসএম
সর্বশেষ - বিনোদন
- ১ ৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আধুনিক আশা
- ২ দিদির সঙ্গে দ্বন্দ্ব আবার দিদিই ছিলেন মায়ের মতো, লতা-আশার অজানা গল্প
- ৩ ৮৩ বছরে প্রায় ১৮টি ভাষায় গেয়েছেন, আশা ভোঁসলের গানের সংখ্যা কত
- ৪ মাত্র ১৬ বছরে বিয়ে, দুইবার বিধবা; আশা ভোঁসলের জীবনের অজানা গল্প
- ৫ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে