মুক্তি পেয়েছে মুন্না খান-আসমা ঝিলিকের ‘পোষা পাখি’
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘পোষা পাখি’। গানটি লিখেছেন এফডিসি শাকিব। এর সুর করেছেন এফ এ প্রিতম। সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন।
গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সাদমান পাপ্পু। ডিওপিতে এম কে মোশারফ ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন রাজু আহমেদ। গানটিতে মডেল হয়েছেন মডেল-অভিনেতা মুন্না খান ও চিত্রনায়িকা আসমা ঝিলিক। তাদের সঙ্গে আরও রয়েছেন ইব্রাহিম এবং আনিসা এ্যানি। মিউজিক ভিডিওর রূপসজ্জায় ছিলেন বাবু।
আরও পড়ুন: আফরোজা রুপার কণ্ঠে ‘এমন ভালোবাসব তোমায়’
মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী সাদমান পাপ্পুর গাওয়া ‘পোষা পাখি ‘ গানটি অসাধারণ হয়েছে। দ্বিতীয়বারের মতো চিত্রনায়িকা আসমা ঝিলিকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

আরও পড়ুন: তানহা-হান্নানের ‘চুপি চুপি ভালোবাসা’
এ প্রসঙ্গে চিত্রনায়িকা আসমা ঝিলিক বলেন, মুন্না খানের সঙ্গে দ্বিতীয়বার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে। সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা রাজু আহমেদ যত্ন নিয়েই গানটি নির্মাণ করেছেন পুবাইল, গাজীপুরের মনোরম লোকেশনে। গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
নির্মাতা রাজু আহমেদ বলেন, ‘পোষা পাখি’ গানটি প্রকাশ্যে এসেছে। গানের সঙ্গে মিল রেখে এর মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছি। ভালো একটি কাজ হয়েছে। আশা করছি গানটি দেখে সবার ভালো লাগবে।
উল্লেখ্য, মুন্না খান একজন কাতার প্রবাসী ব্যবসায়ী। গানকে ভালোবেসে একের পর এক মিউজিক্যাল ফিল্ম দর্শকের জন্য উপহার দিচ্ছেন।
এমআই/এমএমএফ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ কাঁধে অস্ত্রোপচারের কথা গোপন রেখেছিলেন আহান, কি হয়েছিল অভিনেতার
- ২ ইকরার ফেসবুক হ্যাক, অভিযোগের তীর জাহের আলভীর দিকে
- ৩ বিবাহবার্ষিকীতে কাঞ্চনের উদ্দেশ্যে শ্রীময়ীর হৃদয়স্পর্শী বার্তা
- ৪ বিজয়-রাশমিকার তারকাবহুল প্রীতিভোজের প্রস্তুতি, গোপন অতিথি তালিকায় চমক
- ৫ দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে নার্গিস ফাকরি, আতঙ্কে নির্ঘুম রাত