কাঁধে অস্ত্রোপচারের কথা গোপন রেখেছিলেন আহান, কি হয়েছিল অভিনেতার
আহান পাণ্ডে। ছবি: সংগৃহীত
বলিউডের উদীয়মান অভিনেতা আহান পাণ্ডে এক বছর আগে কাঁধে বড় ধরনের অস্ত্রোপচার করিয়েছেন। এ খবর এতদিন গোপন রেখেছিলেন তিনি। ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের পর রাতারাতি জনপ্রিয় হওয়া আহান বলেন, এই অস্ত্রোপচার ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক।
আহান আরও জানান, “গত বছর ‘সাইয়ারা’ মুক্তির ঠিক পর কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। এটি পৃথিবীর অন্যতম যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার। সারতে অনেক সময় লাগে।” কয়েক বছর আগে কাঁধে চোট পাওয়ায় তিনি যথাযথ শরীরচর্চা করতে পারতেন না। নতুন সিনেমার জন্য শরীরে পরিবর্তন আনার দরকার হলে অস্ত্রোপচার করানো ছাড়া উপায় ছিল না।
তিনি আরও বলেন, “চিকিৎসক আমাকে শরীরচর্চায় অতিরিক্ত চাপ দিতে নিষেধ করেছিলেন। তবে যারা শরীরচর্চার মাধ্যমে বদল এনেছেন, তাদের দেখে আমি অনুপ্রাণিত হতাম। আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল, তবু হাল ছাড়িনি।”
অস্ত্রোপচার সত্ত্বেও আহান একাধিকবার ক্যামেরার সামনে এসেছেন। তিনি অবাক হয়েছিলেন, কেউ তার অস্ত্রোপচারের বিষয়টি ধরতে পারেনি।
‘সাইয়ারা’ সিনেমায় অহান অনীত পড্ডার সঙ্গে জুটি বাঁধেন। অনস্ক্রিন তাদের জুটি দর্শকদের মুগ্ধ করেছে। শোনা যায়, বাস্তবেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন:
ইরানে হামলার প্রতিবাদে ট্রাম্পের কড়া সমালোচনায় হলিউড তারকারা
শাহরুখের নতুন লুকে সাড়া, বলিউডে উত্তেজনা তুঙ্গে
আহান পাণ্ডের এই সাহসী পদক্ষেপ ও প্রতিকূলতা পেরিয়ে শরীরে পরিবর্তন আনার সংগ্রাম অনুরাগীদের মধ্যে এখনো আলোচনার কেন্দ্রবিন্দু।
এমএমএফ