বসন্তে উষ্ণতা ছড়ালেন পূজা চেরী
নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এই বসন্তে তার ফেসবুকে আবেদনময়ী ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে যেন গ্রীষ্মের উষ্ণতা ছড়িয়েছেন।
কিছুদিন ধরে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনায় ছিলেন। এর মাঝে তিনি এই ছবি প্রকাশ করে ফেসবুকে মন্তব্যের ঝড় তুলেছেন।
গাউন পরে বাতাসে উড়ে যাচ্ছেন পূজা চেরী। তার এ ছবি দেখে ভক্তরা প্রশংসা করছেন। পাশাপাশি নেতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ।

পূজার এই ছবি দেখে মো. নুরুল হোসাইন বলেন, ‘ও চেরী’। মমিনুল ইসলাম মমিন নামের একজন লিখেছেন ‘সেন্ডিং লাভ’ ।
পূজার এ ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। পূজার এ ছবি দেখে অনেকে বলছেন, অন্য তারকাদের মতো তিনি ফেসবুকে আবেদনময়ী পোস্ট করছেন। যাতে তার ফ্যান-ফলোয়ার বাড়ে।
এমএমএফ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ আশা ভোঁসলের মৃত্যুতে ভেঙে পড়েছেন রুনা লায়লা, করছেন যে আফসোস
- ২ কোথায় হবে আশা ভোঁসলের শেষকৃত্য, চলছে প্রস্তুতি
- ৩ দুই স্বামী ও দুই সন্তানের মৃত্যু, বেদনার এক সমুদ্র পাড়ি দিলেন আশা
- ৪ ৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আধুনিক আশা
- ৫ দিদির সঙ্গে দ্বন্দ্ব আবার দিদিই ছিলেন মায়ের মতো, লতা-আশার অজানা গল্প