টলিউডের চলচ্চিত্রে হাবিবের গান
ব্যাতিক্রমধর্মী গানের উপস্থাপনায় নতুন প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের গান। এবার দেশের সীমানা ছাড়িয়ে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর গান ঠাই পেয়েছে টলিউডের চলচ্চিত্রে। কলকাতার আলোচিত সিনেমা প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস-এর ‘বিন্দাস’ ছবিতে হাবিবের ‘তোমাকে ছেড়ে আমি’ শিরোনামের গানটি ব্যবহার করা হবে। এরি মধ্যে ইউটিউবে গানটির আংশিক অংশ ছাড়া হয়েছে।
হাবিব জানান, এটা আমার জন্য খুব ভালো একটি অভিজ্ঞতা। ‘তোমাকে ছেড়ে আমি’ আমার ফিচার করা ‘পাঞ্জাবিওয়ালা’ অ্যালবামের গান ছিল। গত মাসে কলকাতা গিয়েছিলাম ছবির জন্য গানটিতে নতুন করে কণ্ঠ দিতে। ছবিটির প্রচারণার কাজে জুলাইর প্রথম সপ্তাহে কলকাতা যাচ্ছি আমি। ‘তোমাকে ছেড়ে আমি’ গানটির কথা লিখেছেন এসএ হক অলিক।
এদিকে ‘বিন্দাস’ ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি দেওয়া হবে। রাজিব বিশ্বাস পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন দেব, শ্রাবন্তী, সায়ন্তীকা প্রমুখ। ‘তোমাকে ছেড়ে আমি’ কলকাতার রূপালি পর্দায় হাবিবের গাওয়া প্রথম গান।
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন