এতিম ছেলের বিয়ে
একজন এতিম ছেলের প্রতিকূলতার মাঝে ভালোবাসার একটি গল্পে সাজানো হয়েছে একক নাটক ‘এতিম ছেলের বিয়ে’। আগামী ২ এপ্রিল লেজার ভিশন থেকে নাটকটি প্রচারিত হবে।
আরও পড়ুন: প্রথমবার শিক্ষিকার চরিত্রে মানসী প্রকৃতি
দেবব্রত রনির রচনা ও পরিচালনায় নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহেদী হাসান। অন্য চরিত্রে অভিনয় করেছেন সামিহা আক্তার, আফজাল হোসেন, আফসানা নূপুর, প্রাণেশ চৌধুরী, তারেক মাহমুদ, নূর এ কাঞ্চন, সোহেল রানা প্রমুখ।
আরও পড়ুন: জয়ার সিনেমা বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে
কালার লুক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি সম্পাদনা করেছেন রমজান আলী। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান।
গত বছর ঈদ উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে মেহেদী হাসান ও স্বাগতা অভিনীত ‘দ্য পারফিউম কিলার’ প্রচারিত হয়।
এর আগে ‘গুড বাই মাই লাভ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন মেহেদী। পরে আর কাজ করা হয়নি। এ ছাড়া মঞ্চ ও টেলিভিশনে কাজ করেছেন নিয়মিত।
এমএমএফ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর