রি-ডিফাইন্ড নিয়ে ফিরছেন মিলা
দীর্ঘ পাঁচ বছর পর আসন্ন ঈদে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার নতুন একক অ্যালবাম। ইতোমধ্যে এর যাবতীয় কাজ সম্পন্ন করেছেন তিনি। এখন শুধু কভার ডিজাইনের কাজ বাকি রয়েছে বলে জানা গেছে।
২০০৯ সালে জি-সিরিজের ব্যানারে মিলার তৃতীয় একক অ্যালবাম `রি-ডিফাইন্ড` প্রকাশিত হয়। অ্যালবামটি প্রকাশের পরপরই তিনি সঙ্গীতাঙ্গন থেকে গা-ঢাকা দেন। এরপর মিলা সঙ্গীত ছেড়ে দিচ্ছেন বলে গুঞ্জন ওঠে। কিন্তু সব গুঞ্জনকে গুজবে পরিণত করে আবারও তিনি অডিও অঙ্গন কাঁপাতে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন।
প্রাথমিকভাবে অ্যালবামটির নাম রাখা হয়েছে `আন-সেন্সরড`। তবে শেষ মুহূর্তে এর নাম পরিবর্তনও করা হতে পারে। ৯টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। মিলার চতুর্থ এ অ্যালবামের সব গানের সুর-সঙ্গীত করেছেন তিনি নিজেই। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো নিজের সুর-সঙ্গীতে অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।
সর্বশেষ - বিনোদন
- ১ সৌদি আরবে আবারও সিনেমার উৎসব, কোরিয়ানদের জন্য বিশেষ আয়োজন
- ২ তারেক রহমানের সেই আসনে জামায়াত-এনসিপির মনোনয়ন চাইবেন হিরো আলম
- ৩ বিয়ের দাওয়াত দিলেন ‘দেনা পাওনা’ নাটকের অ্যালেন শুভ্র, পাত্রী কে
- ৪ জয়াকে নিয়ে যা বললেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ
- ৫ কবে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত বলিউডের সেই সিরিজ, জানা গেল তারিখ