ঈদের সিনেমা
আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘প্রিয়তমা’
এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘প্রিয়তমা’।
বুধবার (২১ জুন) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ।
তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম আমাদের প্রিয়তমা সিনেমা। আজ (বুধবার) সেন্সর হয়েছে।
হিমেল আশরাফ বলেন, সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য; আশা করছি নতুন শাকিব খানকে পর্দায় ঈদে দেখতে পারবেন সবাই।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।
আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
সিনেমাটিতে শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।
এমআই/বিএ/জিকেএস
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন