চিকিৎসা শেষে দেশে ফিরছেন ডিপজল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার (১৮ আগস্ট) বিকালে নিজেই জানলেন চিকিৎসা শেষে দেশে ফিরছেন এ অভিনেতা।
এক ফেসবুক বার্তায় অভিনেতা ডিপজল জানান, আলহামদুলিল্লাহ সুস্থ হইয়ে ঢাকায় ফিরতেছি, ভালো আছি আপনাদের দোয়াই।
আরও পড়ুন: অপারেশনের আগে দোয়া চাইলেন ডিপজল
এর আগে, গেল ৯ আগস্ট রুটিন চেকআপ জন্যই সিঙ্গাপুর গেয়েছেন তিনি। এবছরে ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে বাঁ চোখে অপারেশন হয় ডিপজলের।

আরও পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল
ডিপজলকে সবশেষ দেখা গেছে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। ডিপজলের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত বেশ কিছু সিনেমা।
এমআই/এমএমএফ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি
- ২ পরকীয়ার গুঞ্জনে ক্ষেপেছেন তৃষ্ণা, অভিনেতার স্ত্রীকে মামলার হুমকি
- ৩ জাহের আলভীর পরকীয়ার বলি হলেন ইকরা, শাস্তির দাবিতে এফডিসিতে মানববন্ধন
- ৪ বঙ্গবন্ধুর আমলের সেই সিনেমা হল চালু হচ্ছে, চলবে শাকিব খানের ‘প্রিন্স’
- ৫ বোকা প্রেমিক জোভানের ‘গুডলাক’ প্রেমিকা নীহা