নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর মা মারা গেছেন
প্রতীকী ছবি
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর মা নাজমা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাগো নিউজে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।
মাবরুর রশিদ বান্নাহ জানান, ঢাকার মিরপুর বেসরকারি হাসপাতালে মারা গেছেন মা। এখন গ্রামের বাড়ি লক্ষ্মীপুর হচ্ছি। সেখানে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
টেলিভিশন নাটকের জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ব্যতিক্রমধর্মী গল্প আর নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে তৈরি করেছেন নিজস্ব পরিচিতি। গত অর্ধযুগে সাফল্য পাওয়া তরুণ নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম। সারাবছরই নাটক-টেলিফিল্ম নির্মাণে ব্যস্ত থাকেন বান্নাহ।
এমআই/বিএ/জেআইএম
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন