ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

৩০ এপ্রিল বিপাশার বিয়ে

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৯ মার্চ ২০১৬

অবশেষে বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিলেন বলিউড সেনশেসন বিপাশা বসু। প্রেমিক করণ সিং গ্রোভারের সাথে প্রেমের সম্পর্কটাকে এবার একটা দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপ দিতে যাচ্ছেন এ তারকা। আর তাই জানালেন নিজেদের বিয়ে করার দিন তারিখটাও।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম স্টারডাষ্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ তারকা জুটি জানান খুব শিগগিরই বিয়ে করছেন তারা।

আরো জানান, আগামী ৩০ এপ্রিল পারিবারিকভাবেই আয়োজন করা হবে বিয়ের অনুষ্ঠানের। করণের পরিবার ইতোমধ্যেই বিপাশাকে পুত্রবধু করতে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। আর এর জন্যই বিয়ের কাজটা সেরে ফেলতে আর দেরি করতে চান না বিপাশাও।

আরএএইচ/এলএ/এমএস

আরও পড়ুন