জনসচেতনায় কথা বলবেন তাহসান ও মিম
তাহসান মিম দু’জনেই তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব। এবার তারা একসঙ্গে হয়ে প্রথমবারের মত কাজ করলেন। সেটি আবার জনসচেতনামূলক বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা সামির আহমেদ। বুধবার দিনভর রাজধানীর তেজগাঁওয়ে চলে নির্মাণ কাজ।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য একটি বিজ্ঞাপন এটি। বাংলাদেশকে ডিজিটাল করার যে প্রক্রিয়া চলছে এটি তারই একটি প্রয়াস মাত্র। বিজ্ঞাপনে জনসচেতনার চিত্র ফুটে উঠবে।’
মিম বলেন, ‘বিজ্ঞাপনের কনসেপ্টটি অনেক সুন্দর। তাছাড়া এরমাঝে একটি মেসেজ থাকবে। আশাকরি সকলের কাছে কাজটি ভালো লাগবে। এদিকে, সহশিল্পী হিসেবে তাহসান ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। সবমিলিয়ে ভালো কিছু পাবে দর্শকরা এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন এই লাক্স সুন্দরী।’
নির্মাতা সামির আহমেদ জানিয়েছেন ‘আগামী ১০ এপ্রিল থেকে বিজ্ঞাপনটি বিভিন্ন বেসরকারি টিভিতে প্রচারিত হবে।’
এনই/এসকেডি/এবিএস