মা হারালেন রেজওয়ানা চৌধুরী বন্যা
দেশের বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার মা কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ইসমাত আরা খান আর নেই। আজ বৃহস্পতিবার, ৩১ মার্চ রাত ৩টায় লালমাটিয়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিলাহে ওয়া ইন্না....
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বর্তমানে মরহুমার মরদেহ স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। লন্ডনে বসবাসরত কন্যা আজ দেশে ফিরলে বাদ জুমা লালমাটিয়া মিনার মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে বন্যার পরিবার।
রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
এলএ/এমএস