ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বাঁধনের অতিথি শুভ্রদেব

প্রকাশিত: ০৭:১৯ এএম, ৩১ মার্চ ২০১৬

‘এ মন আমার পাথর তো নয়, সব ব্যাথা সয়ে যাবে নিরবে’- জনপ্রিয় কথার এই গানটি দিয়ে নব্বই দশকে সব শ্রেণির শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন শুভ্রদেব। তারপর উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান।

বর্তমানে তিনি কর্মরত আছেন এটিএন বাংলার মিউজিক বিভাগে। নিয়মিত গান না করলেও প্রায় সময়ই গাইতে দেখা যায় বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে। শুভ্রদেব এবার গান শোনাবেন লাক্স তারকা আজমেরী হক বাঁধনের অতিথি হয়ে।

বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘শুধুই আড্ডা’তে উপস্থাপনা করেন বাঁধন। পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৮ টায় প্রচারিত হয়। অনুষ্ঠানের এবারে পর্বে (১ এপ্রিল, শুক্রবার) অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শুভ্রদেব।

এখানে তিনি কথা বলবেন জীবনের নানা বিষয় নিয়ে। গেয়ে শোনাবেন গানও।

প্রসঙ্গত, ক্রিকেট নিয়ে এদেশের প্রথম গানটিও গেয়েছিলেন শুভ্রদেব। ১৯৯৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ক্রিকেট দল দেশে ফিরে আসার পর ‘গুডলাক বাংলাদেশ, গুডলাক/ বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুভ হউক/ কোটি কোটি প্রাণ আজ উদ্বেলিত/ যাত্রা শুভ হউক’ শিরোনামে এই গানটি করেছিলেন তিনি। বিটিভির সৌজন্যে সেসময় গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো।

এলএ/এমএস