চলছে আদি-তানিনের রোমান্স!
ঢাকাই ছবির নবাগতা দুই অভিনয় শিল্পী আদনান আদি এবং তানিন সুবাহ। তারা জুটিবদ্ধ হয়ে নতুন একটি ছবিতে কাজ করছেন। নাম ‘রাজা রানীর গল্প’। ছবিটি পরিচালনা করছেন আনোয়ার শিকদার।
সাভারের আশুলিয়ার প্রিয়াংকা হাউজে শুরু হয়েছে ছবিটির শুটিং। ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক আদনান আদি বলেন, ‘ত্রিভুজ প্রেমের ছবি রাজা রানির গল্প। এখানে সংগ্রাম করে একজন যুবকের সফল হওয়া এবং তার জীবনের প্রেম-ভালোবাসার কাহিনি ফুটে উঠবে। আশা করি ছবিটি সকলের কাছে ভালো লাগবে।’
তানিন বলেন, ‘ছবির গল্পটা বেশ রোমান্টিক ঘরানার। নায়ক আদির সঙ্গে এখানে রোমান্টিক তানিনকেই পাবেন দর্শক। এই মুহূর্তে আমরা গানের দৃশ্যের শুটিং করছি। রোমান্সের ছড়াছড়ি। আমার বিশ্বাস, বহুদিন পর আমাদের দর্শক নিখাদ একটি পেমের ছবি পেতে চলেছেন।’
নির্মাতা আনোয়ার শিকদার বলেন, ‘গতকাল ৩০ মার্চ থেকে গানের মধ্যে দিয়ে ‘রাজা রানীর গল্প’ ছবির শুটিং শুরু। চলবে টানা আরো অনেক দিন।’
প্রথম লট শেষে নোয়াখালীতে ছবির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানান নির্মিতা।
এনই/এলএ/এবিএস
সর্বশেষ - বিনোদন
- ১ বিমানবন্দরে একসঙ্গে বিজয়-রাশমিকা, কবে হচ্ছে তাদের বিয়ে?
- ২ প্রধানমন্ত্রীর নতুন নির্দেশের দিনে পিলখানা ট্রাজেডি নিয়ে সিনেমার ঘোষণা
- ৩ রাষ্ট্রযন্ত্রের কুনজরে পড়েছিলেন প্রতিবাদী থিয়েটার করা এই দম্পতি
- ৪ নায়ক-নায়িকার পর মারা গেলেন এবার নির্মাতাও
- ৫ ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে আসলেই কি রোমাঞ্চে মজেছেন মালাইকা