বিয়ে করছেন গায়িকা অবন্তী সিঁথি
বিয়ে করেছেন এ সময়ের জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথি। তার হবু বরের নাম অমিত দে। জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন সিঁথি নিজেই।
তিনি বলেন, অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে।
সিঁথি আরও বলেন, বিয়ে উপলক্ষে একটা গান করছি। যা চমক হিসেবে থাকবে। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ে অনুষ্ঠান হবে।
ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। অবন্তি সিঁথি বেড়ে উঠেছেন জামালপুরে। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান তিনি।
গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন ছোটবেলাতেই। কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানেও গান করতেন তিনি।
এমআই/বিএ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন